ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ জুনe ২০২৫, ১১:১৬ বিকাল

Link Copied!

পিরোজপুর : অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএ এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেস এর উপরে জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ পরবর্তী পর্যন্ত চলমান থাকবে।

এ সময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার