ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

অপরিকল্পিত উন্নয়নে ডুবছে এলাকা, নাজিরপুর তেমুনিয়া বিশ্বরোড সহ মাধবপুরে কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাট প্লাবিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুনe ২০২৫, ১০:২৭ বিকাল

Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডি’র প্রধান সড়ক প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন রোড ও তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক বর্তমানে পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে। ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির তোড়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একইসাথে আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি এলাকা সহ শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও প্লাবিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে রোডের নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোড ও আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে।

স্থানীয় জনসাধারণ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সমস্যার সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দফতরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা