ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ই প্রেস নিউজে প্রতিবেদন প্রকাশের পর ইমপ্লান্ট অপসারণ সেবা পেলেন ভুক্তভোগীরা

প্রতিবেদক
সম্পাদক
২২ জুলাই ২০২৬, ১০:৪৯ বিকাল

Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক ইমপ্লান্টের মেয়াদ শেষ হওয়ার পরও অপসারণ সেবা না পাওয়ার অভিযোগ প্রকাশের পর অবশেষে ভুক্তভোগীদের ফোন করে এনে ইমপ্লান্ট অপসারণ করা হয়েছে।

গত ১৫ জুলাই ই -প্রেস নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়, যেসব নারীর গর্ভনিরোধক ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়েছে, তারা নির্ধারিত সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে চিকিৎসককে না পেয়ে বারবার ফিরে আসতে বাধ্য হচ্ছিলেন। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি তারা চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেদনটি প্রকাশের পর গত সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগের মতো শুধু গ্রুপ মেসেজ না দিয়ে ভুক্তভোগীদের ব্যক্তিগতভাবে ফোন করে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আসতে অনুরোধ করেন। পরে তাদের ইমপ্লান্ট অপসারণ সেবা প্রদান করা হয়।

এক ভুক্তভোগী নারী বলেন, “আমার ইমপ্লান্টের মেয়াদ শেষ হওয়ার পর এটি খুলে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু দীর্ঘদিন পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়েও ইমপ্লান্ট খুলতে পারিনি। পরে হঠাৎ করেই ডাক্তার সুজন চন্দ্র সাহা আমাকে ফোন করে ডেকে এনে ইমপ্লান্ট খুলে দেন। তবে এর আগে সন্তান নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আমাকে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে।”

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. সুজন চন্দ্র সাহার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া বলেন, “ইমপ্লান্ট অপসারণ আমাদের নিয়মিত দায়িত্ব। প্রতি মাসেই এ সেবা দেওয়ার জন্য নির্ধারিত তারিখ থাকবে। আমি ডা. সুজন চন্দ্র সাহাকে নির্দেশ দিয়েছি, মাসে একটি নয়, দুটি তারিখ নির্ধারণ করতে, যাতে মানুষের ভোগান্তি কমে। বিষয়টি আমি নিজেই তদারকি করছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর হবে না।”

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা