ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

প্রতিবেদক
সম্পাদক
১১ মে ২০২৬, ৪:১২ বিকাল

Link Copied!

নিউজ ডেক্স

স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে মোঃ সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

সভাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো: আবদুল আউয়াল, এলজিইডি, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।

আরও পড়ুন

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ