ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

চুনারুঘাটে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৪:২১ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে ষাঁড় গরু এবং বাছুর সহ ৪ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৯ মার্চ) ভোর রাত পৌনে ৬ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চুনারুঘাটের গুইবিল বিওপির টহলদল নায়েব সুবেদার মো: তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ডুলনা চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে চোরাকারবারিররা বিজিবি টহল দলের উপস্থিতি টের পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২ টি ষাঁড় গরু এবং ১ টি গাভী বাছুরসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫ হাজার টাকা। 

আটককৃত গরু আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে ও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার