ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

থানচিতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে চাকমাদের ফুলবিজু পালন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১০:৪২ বিকাল

Link Copied!

থানচি বান্দরবান প্রতিনিধি: মথি ত্রিপুরা।

চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও আনন্দ উৎসব বিজু। বাংলা নববর্ষ শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। বান্দরবানের থানচিতে আজ প্রথমদিন ফুলবিজু পালন করা হয়েছে।

শনিবার সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে চাকমাদের ফুলবিজু পালন করেছে। উপজেলা চাকমা সম্প্রদায়ের লোকজন বিজু উৎসব উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসবে আজ প্রথমদিন ফুলবিজু পালন করা হয়। এসময় রনিজ চাকমা, সমিরন চাকমা, কিরন চাকমা, কনকলতা চাকমা ও মধুমিতা চাকমা নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষ, যুবক যুবতী ও শিশুরাও অংশগ্রহণ করেন।

ফুলবিজুতে আজ ভোর সকালে সূর্যের আলো ফুটার আগেই ছেলেমেয়েরা ফুল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। সংগ্রহিত ফুলের একভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্যভাগ জলে ভাসিয়ে বর্ষ বিদায় জানানো হয়। বাকি ফুলগুলো দিয়ে ঘরবাড়ি সাজানো হয়েছে।

চৈত্র মাসের শেষ দিন ১৩ এপ্রিল পালন করা হবে মুলবিজু। এইদিন সকালে বুদ্ধমূর্তি স্নান করিয়ে পূজা করা হবে। ছেলেমেয়েরা বৃদ্ধ বৃন্ধাদের স্নান করিয়ে আশীর্বাদ নেবে। এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার পাচন নামক খাবার রান্না করা হবে। বন্ধুবান্ধব আত্নীয়স্বজন বেড়াতে আসা মেহমানদের এসব খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। দিনরাত ধরে ছেলেমেয়েরা ঘুরাঘুরি করে আনন্দের মেতে উঠবেন।

বাংলা নববর্ষের ১ম দিন ১৪ এপ্রিল পালন করবে গজ্যা পজ্যা দিন। এই দিনে বিজুর আমেজে খাওয়া দাওয়া ও আনন্দের মেতে উঠবেন সকলেই।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা