ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

দৈনিক নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ৫:২৮ বিকাল

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
বাস্তবতা ও সততার নির্ভীক ফেনীর প্রথম দৈনিক মিডিয়া ভুক্ত দৈনিক “নয়া পয়গাম” পত্রিকার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা মিলনমেলায় পরিণত হয়।এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।(২৩ মার্চ) রবিবার শহরের ট্টাংক রোডস্থ অটোবী মার্কেটের ৩য় তলায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।দৈনিক নয়াপয়গাম এর উপদেষ্টা আবু জোবায়ের মুন্না এর সঞ্চালনায় এবং সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রয়ী মজলিশের শুরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ,ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক শাহদাত হোসেন,সাধারাণ সম্পাদক দিদারুল আলম,দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আলম রিজভী,দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ,নয়পয়গামের প্রকাশক মাঈন উদ্দিন খান,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এম ইউসুফ আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্যাহ,সাপ্তাহিক হকার্স এর সম্পাদক মো: তারেকুল ইসলাম,বিশিষ্ট গোল্ড ব্যবসায়ী জালাল উদ্দিন বাবলূ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ কামরুজ্জামান,নিজাম উদ্দিদন,কেফায়েত উল্লাহ চৌধুরী,মো: সোহাগ,প্রমূখ।সম্পাদক এনামুল হক পাটোয়ারী বলেন,প্রতিষ্ঠার শুরু থেকে জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে নয়াপয়গাম পাঠকের মনে বিশেষ স্থান করে নিয়েছে।প্রতিষ্ঠার শুরু থেকে আমরা পাঠককে দেয়া কথা অনুযায়ী দল-মত,ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রেখে ‘সবার খবর’ প্রকাশ করে আসছি।আমরা এ ধারা অব্যাহত রাখতে সব সময় সচেষ্ট রয়েছি।দৈনিক নয়াপয়গাম এ কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ বিগত ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ জনপদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন।এছাড়াও দৈনিক নয়া পয়গাম এর জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা