ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

দ্রুত সড়ক নির্মাণের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুনe ২০২৫, ১০:৩১ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাংগামাটি)

রাংগামাটি জেলার নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের ২৪ কিলোমিটার অংশ দ্রুত নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাঙামাটির লংগদু উপজেলা সদরের প্রধান সড়কে এক গণমানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনতা, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন এবিএস মামুন,সঞ্চালনা করেন সেলিম। এসময় আরো উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পার্বত্য এলাকার জেলা রাংগামাটির সাথে লংগদু ও বাঘাইছড়ি উপজেলা বাসীর সরক পথে যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বারবার বিষয়টি আনলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,নানিয়ারচর-লংগদু সড়কটি নির্মাণ হলে শুধু দুই উপজেলার যোগাযোগই সহজ হবে না, বরং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নের পথ উন্মুক্ত হবে।

শুষ্ক মৌসুমে নদী পথে চলাচল অসম্ভব হয়ে পড়ে। কলেজ ভার্সিটিগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুর্বিষহ হয়ে দাঁড়ায়।কৃষিপণ্য পরিবহন অনেক ব্যয়বহুল।

রাস্তাটি না থাকায় শুষ্ক মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে সাধারণত,রোগী পরিবহনে জীবন হুমকির মুখে,শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে বিপত্তি, কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচ ও সময়,বাজারজাতকরণে সমস্যার কারণে ব্যবসায়িক ক্ষতি,সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যাঘাত।

লংগদু ও বাঘাইছড়ি উভয় উপজেলা রাঙামাটি জেলার অন্তর্গত পার্বত্য অঞ্চল হলেও, আধুনিক সড়ক যোগাযোগের অভাবে এই দুই উপজেলা ও জেলা সদরের সাথে সরাসরি যাতায়াত এখনো সম্ভব নয়। বর্তমানের এই ২৪ কিলোমিটার সড়ক না থাকায় নদী পথে যাত্রা হয় দীর্ঘ, দুর্বিষহ এবং ব্যয়বহুল। ফলে জনগণ ন্যূনতম সেবা থেকেও বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন

মান্দায় এলজিইডির কার্যসহকারীকে জিম্মি করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ