ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

নগরকান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ভস্মিভূত ঘরবাড়ি, বিচারের দাবীতে মনববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ জুনe ২০২৫, ৬:১৭ বিকাল

Link Copied!

মোঃমশিউর মিন্টু

ফরিদপুর ব্যুরো ঃ

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে ঘোনাপাড়া গ্রামের মৃত চুন্নু মোল্যার ঘরবাড়ি। বুধবার (১১ জুন) দুপুরে দুর্বৃত্তদের বিচারের দাবীতে মানব বন্ধন করেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নগরকান্দা(পুশান)।

এসময় উপস্থিত ছিলেন, পুশানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন, এসএম মাহমুদুল হাসান, আমিনুর রহমান প্রমুখ । এরা সকলেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বক্তারা বলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোস্তাকের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এর পূর্বে ২০২১ মোস্তাকের বাবাকেও হত্যা করা হয়েছে । বাবার মৃত্যুর পর শেষ আশ্রয়স্থল টুকুও পুড়িয়ে দিলো। বক্তারা আরোও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই এবং মোস্তাকের পরিবারের প্রতি সকলের সহযোগিতা আমাদের কাম্য।

প্রসঙ্গত, গত ৭ জুন দিবাগত গভীর রাতে চুন্নু মোল্যার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সাথে আলাদা আলাদা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ধারনা করা হয় কেউ পূর্ব শত্রুতার জেরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এতে পেঁয়াজের ঘরসহ মোট তিনটি ঘর পুড়ে ভস্মিভূত হয়। আনুমানিক ৪০ মন পেঁয়াজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা