নূর এ আজাদ, ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে রিকশা চালক নুর মোহাম্মদ (৪২) ও তারাবো পৌরসভার কর্ণগোপ দেবই এলাকা থেকে অজ্ঞাত নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৫ মে শুক্রবার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। নুর মোহাম্মদ বড়ালু গ্রামের আব্দুর রহমানের ছেলে। এদিকে নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উদ্ধারকৃত নারী ও পুরুষের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )