প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ জুন দৈনিক পাঞ্জেরি সহ সাংবাদিকদের মুখপত্র ই প্রেস নিউজ এ " এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আমিরুলের বিরুদ্ধে শত কোটি টাকা অগ্রীম বিল দেওয়ার অভিযোগ " সংক্রান্ত সংবাদ টি আমার নজরে এসেছে।
আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত গত দুই বছর আগে আমি কিশোরগঞ্জ এর দায়িত্ব পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কে বুঝিয়ে দিয়ে আসি।
আমি যদি প্রাতিষ্ঠানিক কোন দূর্নীতি করে থাকি তাহলে সাথে সাথে তা প্রচার ও প্রকাশ হওয়ার কথা। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল স্ব প্রনোদিত হয়ে আমার বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে আগ্রহী করে তুলছেন।যা সঠিক নয়। আমি গণমাধ্যম কর্মী সহ সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যাচাই-বাছাই করে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ প্রকাশ করুন।
প্রতিবাদকারী
মো: আমিরুল ইসলাম
নির্বাহী প্রকৌশলী
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )