ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করতে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৫, ৭:১৬ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ডিজিটাল সেবাসমূহকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘Dissemination Workshop on Accessible Digital Service & Reading Material’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে এটুআই (a2i), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এবং অভিগম্য বই সংস্থা (Accessible Book Consortium)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ সানাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোছাম্মদ রাশেদা আক্তার, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী এবং ইপসা’র প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ রশিদুল মান্নাফ কবীর এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইপসা’র সম্মানিত পরিচালক নাসিম ভানু।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন এটুআই-এর অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য্য এবং চট্টগ্রাম বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনবৃন্দ।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক সরকারি ডিজিটাল সেবাসম্পর্কে প্রতিবন্ধী ব্যক্তিদের ধারণা বৃদ্ধি, তাদের অংশগ্রহণ আরও সম্প্রসারণ, তাদের অভিজ্ঞতা ও চাহিদা সরাসরি শোনা এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। আলোচনায় আরও উঠে আসে—চট্টগ্রামের উপকূলীয় ও দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবার কার্যকর বিস্তার এবং কারিগরি সহায়তার সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা।

কর্মশালায় প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যৎ নীতিনির্ধারণ এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন