ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, থানার ওসি প্রত্যাহার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুনe ২০২৫, ১০:২৮ বিকাল

Link Copied!

মোঃমশিউর মিন্টু
ফরিদপুর ব্যুরোঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ মে) ফরিদপুরের পুলিশ সুপার এই আদেশ দেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম বলেন, “প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে যোগদান করানো হয়েছে।” উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওসি হিসেবে নগরকান্দা থানায় যোগ দিয়েছিলেন।

গত শুক্রবার (৩০ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার যুগ্ম সদস্যসচিব বৈশাখী ইসলাম বর্ষা।
তার অভিযোগ, থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে ফেরার সময়ই রাস্তার উপর তাকে আক্রমণ করা হয়।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহ্ মো. আরাফাত। তিনি বলেন, ভাবুকদিয়ার খবর পেয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছাই।ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি হয়, আমাদের ওপরও হামলা হয়, অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ ছিল না। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া আসেনি। আমাদের নিরাপত্তা কোথায়?”

কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে শাহ আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরেন, আর আমরা যারা মাঠে কাজ করি, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। শহীদদের রক্তের সঙ্গে এটা বেঈমানি।”

ওসি সফর আলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রশাসনের প্রতিক্রিয়া হিসেবে দেখা হলেও আন্দোলনকারীদের দাবি—এটি যেন শেষ না হয় কেবল বদলি আদেশে। হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা