ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১১:২৯ বিকাল

Link Copied!

৪ জানুয়ারি ২০২৬ রবিবার ফেনী।

ফেনী ২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে বাছাইয়ের নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা খান মঞ্জুকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগে গত ২৯ ডিসেম্বর নিজে উপস্থিত থেকে মনোনয়ন পত্র জমা দেন মজিবুর রহমান মঞ্জু।
এই আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
নতুন ধারার রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টির) অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে। বাংলাদেশের মহান বিজয়ের দিনে জন্ম নেয়া মঞ্জুর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। শৈশবে বাবাকে হারানো মঞ্জু বড় হয়েছেন সংগ্রামী মায়ের তত্বাবধানে। ছয় ভাইবোনের সবাই সামজিক ও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া মঞ্জু চাকরি জীবন শুরু করেন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে, পরে বহুল প্রচারিত দিগন্ত টিভির সাথে যুক্ত হয়ে উপ নির্বাহী পরিচালক হিসেবে দক্ষতার সাথে পরিচালনা করেন। এছাড়া শৈশব থেকে রাজনীতি সচেতন ও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে অগ্রসর পরিবারের সন্তান মঞ্জু একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সুনামের সাথে। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক মজিবুর রহমান মঞ্জু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন কাউন্সিলর। তিনি বেশ কিছু কবিতা, গান ও নাটকের রচয়িতা। টিভি টকশোতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মঞ্জু ঐক্যমত্য কমিশনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের একজন নেপথ্য কারিগর। তিনি জুলাই সনদে স্বাক্ষরকারী ফেনীর একজন গর্বিত নাগরিক। জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান অংশীদার মঞ্জু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও কারাভোগ করা একজন রাজনৈতিক নেতা।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা