নূর এ আজাদ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে ১২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে শাহেন শাহ্ আহাম্মেদ-কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এছাড়া সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ আহমেদ ও মো. হুমায়ুন কবির।
নবগঠিত কমিটির পদাধিকারীগণ ঘোষিত ৩০ সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নিম্নোক্ত নেতৃবৃন্দ।
সভাপতি পদে মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদ, সাধারণ সম্পাদক মো. শাহীন গাজী নিরব, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়া কমিটিতে ১০ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার ও সহ-প্রচার সম্পাদক পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কাজী সাইদুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক শাহারিয়া চৌধুরী ইমন এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পরিবহন চালকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সংগঠনের আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এই কমিটি গঠনের মাধ্যমে বন্দর থানায় সংগঠনের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে এবং নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ চালক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )