ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৪:২৬ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ এই ঘটনা ঘটে বলে জানা যায়।এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো করিম (১৯), মো রাসেল (২১), আব্দুল মুবিন(২০) ও মো ইকবাল (২৪), তারা উপজেলার ২ নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করে বাড়িতে আসার সময় মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল এই পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করে। পরে ভুক্তভোগী ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ করে।এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার