ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বান্দরবানে টাইগারপাড়া এলাকায় আগুন পুড়ছে বাড়ি ঘর, বাগান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৪:৪১ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

বান্দরবানের টাইগার পাড়া এলাকায় দূর্বৃত্তের লাগানো আগুনে পুড়েছে কয়েকটি ফলজ-বনজ বাগানসহ ঘর। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল-রুপালী ঝর্না সড়কে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল-রুপালী ঝর্না সড়কে দুর্বৃত্তদের লাগানো আগুনে শাহরিয়ারের বাগান বাড়ি, ফলজ বাগান, শাহাজাহানের রাবার বাগান, জসিমের বনজ বাগান, প্রসন্ন কান্তির ফলজ বাগান সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগুনে আশপাশের আরও কয়েকটি ফলজ বনজ বাগানের অংশ বিশেষ পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির বিশ লাখের বেশি হবে দাবী ক্ষতিগ্রস্তদের।শাহরিয়ারের বাগানের কেয়ারটেকার অনন্ত চাকমা বলেন, আগুন লাগার কারণ খোঁজে
পাচ্ছিনা, পাশ্ববর্তী রাবার বাগান দেখতে কয়েকজন লোকজন এসেছিল দেখেছি, কারোর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, শত্রুতা বসেও আগুন লাগিয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শাহজাহান বলেন, আগুন কিভাবে লেগেছে জানিনা, আমাদের রাবার বাগান পুড়ে গেছে। আগুনের ব্যাপকতা অনেকবেশি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পানির স্বল্পতা আর আগুনের ব্যাপকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনাটা সম্ভব হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন