ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বান্দরবানে মহা আনন্দে সাংগ্রাই উৎসব উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৬:৪৫ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

নব বর্ষবরণকে ঘিরে এখন বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান। পাহাড়ের মারমা সম্প্রদায়ের বড় সামাজিক উৎসব সাংগ্রাই। জেলায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রায় প্রতি ঘরে চলছে ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণের এই উৎসব। এর মধ্যে বৃহত্তর জনগোষ্টী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে।
প্রতিবছরের মত মারমাদের সাংগ্রাই উৎসবকে ঘিরে আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে বান্দরবান রাজার মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোষাকে শোভাযাত্রায় অংশ নেয় মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ ১১ টি ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের নারী -পুরুষসহ বাঙ্গালীরাও। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, তিনি নতুন বছর সকলের জন্য মঙ্গল নিয়ে আসুক এমন প্রত্যাশা কামনা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহ-সভাপতি থুইসিং প্রু লুবুসহ বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা