ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে আওয়ামী নেতা জাকারিয়া গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫, ১১:০৬ বিকাল

Link Copied!

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ইস্যুতে দায়ের করা মামলার আসামি।

মঙ্গলবার দুপুরে সেনা সদস্যরা তাকে আটকের পর হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন শাহীন। তিনি জানান, গ্রেপ্তার জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা, সিলেট ও পল্টন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪টি মামলা রয়েছে। এরপর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে।
এদিকে জাকারিয়া চৌধুরী গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরনের হিরিক পড়ে। দোকান,চায়ের টং সহ এলাকাবাসী মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাসে মেতে উঠে।
জাকারিয়া চৌধুরী গ্রেফতার ও এলাকায় মিষ্টি বিতরণ সম্পর্কে জানতে চাইলে একলাসুর রহমান ভুইয়া প্রতিবেদককে বলেন, জাকারিয়া চৌধুরী এলাকার নিরীহ ও সম্মানী মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করতে পটু। জমির দালালি করে অনেক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে নি:স্ব করেছে। তার এ অপকর্মের সংবাদ প্রকাশ করায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান ও প্রেস নিউজ এজেন্সি ‘র নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর, হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক রতন বাবু সহ ৮ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা টুকে দেয় যা পরবর্তীতে আদালত খারিজ করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার প্রতিবেদককে বলেন, জাকারিয়া চৌধুরী উনার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে ফেরত দেন নি।
হবিগঞ্জ সদর মডেল থানার কর্তব্যরত অফিসার বলেন, সঠিক ভাবে তদন্ত করলে জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক অপকর্মের সন্ধান পাওয়া যাবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা