ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে নির্বাচন অফিসের স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১:০৩ বিকাল

Link Copied!

মাধবপুর প্রতিনিধি
জাতীয় পরিচয় পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবীতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি ‘ কর্মসূচীর অংশ হিসাবে মাধবপুরে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১ টায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা।
উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলালের নেতৃত্বে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মেধা বিকাশ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীরা ” দাবি মোদের একটাই,ইসির অধীনে এনআইডি চাই”

“একদুই তিন চার, এনআইডির পিছু ছাড়”, ” ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি “, ” ভোট চুরির রাস্তা ছাড় এনআইডি স্বাধীন কর” শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

ভোট চুরির রাস্তা ছাড় এমন কথা কাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হলে মাধবপুর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল বলেন, ”নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্টান।এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।”

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার