মোঃ মাহবুবুল আলম রিপন
মানিকগঞ্জ জেলা রোভার কর্তৃক আয়োজিত “জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট প্রতিনিধি ও আরএসএলগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাবা নাজমুন আরা সুলতানা সভাপতি বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার ও জেলা প্রশাসক, মানিকগঞ্জ। সভাপতিত্ব করেন , জনাব মো: প্রফেসর ড.মুহম্মদ মাহফিল খান কমিশনার বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার এবং অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান সরকার, জেলা রোভারের সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহকারী কমিশনার, কোষাধ্যক্ষ এবং ডিআরসেলসহ বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালায় রোভার স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ ইউনিটে কর্মসূচিগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, স্কাউট আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী মানবসেবা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণদের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের অবদান অপরিসীম।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং জেলার রোভার কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )