ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ সকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশে মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস এবং ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে।”

উভয়পক্ষ উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোসিস্টেম বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও, ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (PDPO), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়।

চার্জ দ্য’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান বিনিময়ের আশ্বাস প্রদান করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি; যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ কাউন্সিলর ও রাজনৈতিক শাখার প্রধান ডেভিড মু; এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

উক্ত সাক্ষাৎ সংক্রান্ত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা