ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

রনি হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার-২ নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ৫:১২ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় রনি মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ এপ্রিল সোমবার ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বন্দর উপজেলার মাধবপাশা গ্রামের হবি মিয়ার ছেলে মাসুদ, প্রকাশ ডেনি মাসুদ, তার ভাই সুমন, মাহবুব, তার ছেলে রাসেল, মৃত জয়নাল আবেদীনের ছেলে আবদুর সাত্তার খন্দকার, মৃত মো. আলীর ছেলে বশির এলাহী এবং বিএনপি নেতা সেলিম এর নাম উল্লেখ করা হয়।
মামলার বাদি সিমু আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা আমার স্বামী রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এলাকাবাসীরা জানান, রনি মোল্লা একজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ছিলেন, তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার মাধবপাশা এলাকা থেকে পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার খন্দকার ও ডেনি মাসুদের ভাই মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,এ ব্যাপারে ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন