ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১:০১ বিকাল

Link Copied!

সরাইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে পোস্ট করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়। তবে পরবর্তীতে এসিল্যান্ড দাবি করেন, লেখাটি তার নয় এবং তার আইডি হ্যাক করা হয়েছিল।

এদিকে, পোস্ট দেওয়ার পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সিরাজুম মুনিরা কায়ছান। পরে তিনি মাঠ থেকে ফিরে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলা হয় এবং নতুন পোস্টে দাবি করা হয়, এটি হ্যাকিংয়ের ঘটনা।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, এসিল্যান্ড জানিয়েছেন তিনি লেখাটি লেখেননি এবং তার আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আপাতত তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা