মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ এ সংবাদ প্রকাশের জেরে
হবিগঞ্জের মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই শিল্পপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) যথাযথভাবে ব্যবহার করে শিল্পবর্জ্য নিষ্কাশন না করায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বয়লারের কনডেনসার ছাড়া পানি নিষ্কাশনের দায়ে বিএইচএল পেপার মিলস-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান,"পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )