ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি,
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাসির মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রোববার (০৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার সরাইল সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীডোবা এলাকায় ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )