ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

হবিগঞ্জে কালভার্ট থাকলেও পারাপারের ভরসা একমাত্র মই ‎

প্রতিবেদক
সম্পাদক
৩০ মে ২০২৬, ৪:৫৫ বিকাল

Link Copied!


‎সোহাগ মিয়াঃ

‎কালভার্ট তৈরি হলেও দু’পাশে মাটি ভরাট না থাকায় যাতায়াতে এলাকার মানুষকে পড়তে হচ্ছে বিপাকে। মই তৈরি করে এলাকাবাসীকে কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কালভার্ট তৈরির পর থেকে দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢলে দুপাশের মাটি সরে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে।

‎সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদ এলজিএসপি-৩ (বিবিজি) অর্থবছর (২০১৭-১৮) হরিতলা ফয়সলের বাড়ি নিকট কালভার্ট নির্মান করা হয়েছিল।

‎ওই এলাকার রিপন হোসেন বলেন, ‘কালভার্টের পাশের মাটি বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারনে সরে যায়। বর্তমানে মই বেয়ে কালভার্টের ওপর উঠা-নামা করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াতে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’

‎ওই রাস্তার সন্নিকটে বসবাসকারী বাচ্চু বলেন, ‘এ রাস্তা দিয়েই তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কালভার্ট থাকলেও দুপাশের মাটি না থাকায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে।’

‎একই এলাকার বাসিন্দা রেকসোনা খাতুন বলেন, ‘বাচ্চাদের নিয়ে মই বেয়ে কালভার্টের ওপর উঠা-নামা করতে ভয় লাগে।’

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা