সোহাগ মিয়াঃ
কালভার্ট তৈরি হলেও দু'পাশে মাটি ভরাট না থাকায় যাতায়াতে এলাকার মানুষকে পড়তে হচ্ছে বিপাকে। মই তৈরি করে এলাকাবাসীকে কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কালভার্ট তৈরির পর থেকে দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢলে দুপাশের মাটি সরে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদ এলজিএসপি-৩ (বিবিজি) অর্থবছর (২০১৭-১৮) হরিতলা ফয়সলের বাড়ি নিকট কালভার্ট নির্মান করা হয়েছিল।
ওই এলাকার রিপন হোসেন বলেন, ‘কালভার্টের পাশের মাটি বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারনে সরে যায়। বর্তমানে মই বেয়ে কালভার্টের ওপর উঠা-নামা করতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের যাতায়াতে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’
ওই রাস্তার সন্নিকটে বসবাসকারী বাচ্চু বলেন, ‘এ রাস্তা দিয়েই তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কালভার্ট থাকলেও দুপাশের মাটি না থাকায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে।’
একই এলাকার বাসিন্দা রেকসোনা খাতুন বলেন, ‘বাচ্চাদের নিয়ে মই বেয়ে কালভার্টের ওপর উঠা-নামা করতে ভয় লাগে।’
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )