ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

হাজারো ভক্তের ভালবাসায় সিক্ত হামজা চৌধুরীর বর্ণাঢ্য জীবন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ৪:০৩ বিকাল

Link Copied!

সিলেট ব্যুরো

সিলেটবাসীর গর্ব দেওয়ান হামজা চৌধুরী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের সন্তান। পিতা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী এবং মাতা রাফিয়া চৌধুরী। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
১৯৯৭ সালের ১ অক্টোবর ঝাঁকড়া চুলের দেওয়ান হামজা চৌধুরী ইংল্যান্ডের লাফবারা শহরে জন্ম গ্রহন করেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড়।
বৃটিশ গণমাধ্যমের আকর্ষন মাথাভর্তি ঝাঁকড়া চুল। ফুটবলের রঙিন দুনিয়ায় বাংলাদেশের নামটিও বারবার উচ্চারিত হচ্ছে। এই কারণেই হামজাকে নিয়ে গর্ববোধ করছেন ইংল্যান্ডের বাঙ্গালীরা। হামজার ফুটবল প্রতিভা জানতে হলে জানতে হবে ইংলিশ ফুটবলের কঠিন প্রতিদ্বন্দ্বিতা সর্ম্পকে।
খেলছেন ইংল্যান্ড জাতীয় দলে। বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলার অতীতে বাংলাদেশের বাইরের লীগে খেললেও তা আটকে ছিল। ক্লাব ফুটবলের মহাযজ্ঞ যে ইউরোপে, সেখানে মানের বিচারে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন সুদূর পরাহতই। এমন একটি অবস্থায় বিশ্বখ্যাত ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে যদি কোনো বাংলাদেশী খেলোয়াড়ের নাম চলে আসে, তাতে বসতে হয় একটু নড়েচড়েই।
বিশ্বকাপ ফুটবলের বাইরে ফুটবল জগতের অন্যতম উত্তেজনাপূর্ণ আসর ইংলিশ ফুটবল লিগ। এই লিগের মোট চারটি ধাপ। দেশের সেরা ২০টি ক্লাব নিয়ে হয় প্রিমিয়ার লিগ। দ্বিতীয় সারির ২৪টি ক্লাব খেলে চ্যাম্পিয়নশিপ। তারপরে যথাক্রমে ‘লিগ ওয়ান’ এবং ‘লিগ টু’। এই দুটি লিগেও ২৪টি করে ক্লাব। চার ধাপের মোট ৯২টি ক্লাবের সমন্বয়ে গঠিত ইংলিশ ফুটবল লিগের প্রতিটি ধাপই একটি আরেকটির সঙ্গে যুক্ত। এসব লিগ পর্বের ক্লাবগুলো পেশাদার ক্লাব হিসেবে স্বীকৃত। ২০১৬ সালের প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয় লেস্টার সিটি। ২০১৭ সালের ২৮ নভেম্বর এই ক্লাবের হামজার অভিষেক ঘটে ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে। ২০১৭ সালে বিয়ে হয় হামজা ও অলিভিয়ার। বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী খুব কম বয়সেই বিয়ে করেছেন। ২০২৪ সালের ২৩ আগস্ট দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশী পাসপোর্ট পান। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাকে একটি অনাপত্তি সনদ (NOC) প্রদান করে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়।
ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবের মূল দলে আছেন বাঙ্গালী পরিবারের সন্তান, বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সন্তান দেওয়ান হামজা চৌধুরী।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা