ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ধোঁয়ার বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ জুনe ২০২৫, ১১:৫৫ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্নার ধোঁয়া নিয়ে শুরু হওয়া তুচ্ছ তর্কের জেরে বড় ভাই ও ভাতিজার মারধরে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান।

নিহত মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকার মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রান্নার ধোঁয়া নিয়ে মনির হোসেনের সঙ্গে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে রবিবার দুপুরে আবারও দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই ও তার ছেলে মিলে মনিরকে মারধর করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে মনিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার