ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য ৭ কোটি ৭৩ লাখ টাকার সহায়তা: ১০ মাসে সহায়তা পেয়েছেন ১ হাজার ৪৪১ জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ জুনe ২০২৫, ১১:৫৮ বিকাল

Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বড় পরিসরে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের আওতায় গত ১০ মাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মোট ১ হাজার ৪৪১ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কল্যাণ অনুদান কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক-সন্তানকে এককালীন বৃত্তি বাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিকেল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। একই দিনে ১২৭ জন সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের মাঝে ৮৯ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

এছাড়া, গণঅভ্যুত্থানে শহিদ ৫ জন সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং আহত ২৬ জন সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

২০২৪ সালের ২২ মার্চ, ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এই তালিকায় ছিল ১১টি মৃত সাংবাদিকের পরিবার এবং ১৯২ জন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক।

সর্বশেষ, ২০২৪ সালের ৩ জুন ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়, যার মধ্যে মৃত সাংবাদিকের পরিবার ছিল ১৪টি।

অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য কল্যাণ অনুদান প্রদান একটি চলমান প্রক্রিয়া। এটি আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেকোনো সময় নির্ধারিত ফর্মে আবেদন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান পাওয়া সম্ভব, যা নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের পর মঞ্জুর করা হয়।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা