ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহিংসতা প্রতিরোধে কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ জুনe ২০২৫, ১১:৫৯ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাঙামাটি)

রাংগামাটি জেলার লংগদু উপজেলা”র শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে লংগদু জোন (সেনাবাহিনী) আয়োজন করেছে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ”র পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, নবকুমার বিশ্বাস, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সহ অত্র জোনের বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে তাঁদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক মীর মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন,সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতনতা ও সামাজিক উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণে সবাইকে উৎসাহিত করে।

এই আয়োজনের মাধ্যমে লংগদু এলাকায় সামাজিক বন্ধন দৃঢ়করণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার