ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ৯:০৫ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবিদকঃ
ডিজিটাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা যুগের সাথে তাল মিলিয়ে আরও শক্তিশালী হতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিপিও ঢাকার ঐতিহ্যের অংশ, এবং সরকার জিপিও নিয়ে কাজ করছে। আধুনিক, সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের নানা বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান জিপিও’র জায়গায় সচিবালয় সম্প্রসারণের যে সংশয় ছিল, তা দূর হয়েছে এবং ঐ জায়গায় পোস্টাল মিউজিয়াম স্থাপন করে সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঠিকানা ব্যবস্থাপনার বর্তমান কাঠামো ডিজিটাল অর্থনীতির জন্য উপযোগী নয়। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এড্রেস ম্যানেজমেন্টকে আধুনিকায়নের কাজ চলছে। নতুন ব্যবস্থায় এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউজ কোড সমন্বয় করা হবে এবং জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ঠিকানা নির্ধারণ আরও নির্ভুল করা হবে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ডাক ও কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ডাক বিভাগের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে মেইল ও পার্সেল ট্র্যাকিং সিস্টেম এর আওতায় ৫০ থেকে ৬০ শতাংশ প্যাকেট ট্র্যাক করা সম্ভব হচ্ছে। সফটওয়্যারের মান উন্নয়ন করে এই হার প্রায় শতভাগে উন্নীত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, ই-কমার্সের সঙ্গে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শহর ও গ্রামের মধ্যে সেবা গ্রহণে কোনো বৈষম্য না থাকে।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের এবং ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীকে পুরস্কৃত করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা