ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক
  5. বিনোদন
  6. খেলাধুলা
  7. স্বাস্থ্য
  8. চাকরি
  9. ধর্ম ও নীতিকথা
  10. উদ্যোক্তা
  11. গণমাধ্যম
  12. সম্পাদকীয়

উত্তরপ্রদেশে পোষ‍্য বিড়ালের মৃত্যুতে অবসাদে আত্মঘাতী যুবতী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৫, ৪:৫৭ বিকাল

Link Copied!

 

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ মৃত্যু হয়েছে নিজের প্রাণের প্রিয় পোষ‍্য বিড়ালের। সেই শোকে নিজেও আত্মহত্যা করলেন ৩২ বছরের এক যুবতী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। জানা যায়, পূজা নামের ওই যুবতী ২ দিন ধরে মৃত বিড়ালের দেহটি আগলে বসেছিলেন। বিড়ালটির দেহে অলৌকিকভাবে প্রাণ ফিরে আসার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তেমনটি না হওয়ায় অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন পূজা। সূত্রে প্রকাশ, ৮ বছর আগে দিল্লির এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় পূজার। কিন্তু বিয়ের ২ বছর বাদেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তাঁর মায়ের সঙ্গেই থাকতেন পূজা। নিঃসঙ্গতা কাটাতে একটি বিড়াল পুষে ছিল সে। কিন্তু গত বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) মৃত্যু হয় সেই বিড়ালটি। পূজার মা তাঁকে বলে বিড়ালটির দেহ সমাধিস্থ করতে। কিন্তু মায়ের সেই প্রস্তাব অস্বীকার করে পূজা। বিড়ালটির দেহে আবার প্রাণ ফিরে আসবে বলে জানায় তাঁর মাকে। এরপর ২ দিন ধরে প্রিয় পোষ‍্যের দেহ আগলে রেখেছিল সে। শনিবার (১ মার্চ) বিকেলে হঠাৎ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় সে। রাত ৮টায় পূজার মা তাঁর ঘরের দরজা খুলে দেখেন ঘরের সিলিং ফ‍্যান থেকে ঝুলছে পূজার দেহ। পাশেই পড়ে রয়েছে মৃত বিড়ালটির দেহ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফরেনসিক টিমের সদস্যরা ও নমুনা সংগ্রহের জন্য পৌঁছান। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা