ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে সোনাগাজী উপজেলার মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা আক্তার (৩৫)। স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুমা আক্তার একই গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

একই দিন সন্ধ্যায় পরশুরাম উপজেলার মহেশপুষ্করণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান সাইমন মজুমদার (২০)। তিনি উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে এবং ‘সায়মন্ড ইভেন্ট’ ডেকোরেশনের মালিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাইমনের লাম ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার