ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

প্রতিবেদক
সম্পাদক
২৩ জুলাই ২০২৬, ৭:০৯ বিকাল

Link Copied!

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা!’: সরাইলে প্রধান সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ জনতা,

অসীম চন্দ্র দাস, সরাইল উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়া।

হাসপাতাল মোড় থেকে মহিলা কলেজ রোড যেন মরণফাঁদ; এমপি-প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ,

নির্বাচনের আগে জনপ্রতিনিধি আর নেতাদের মুখে উন্নয়নের অনেক কথাই শুনা যায়। কিন্তু পরিশেষে, গাঙ পার হলে বলে মাঝি কোন শালা!”— সরাইল সদরের প্রধান সড়কের বেহাল দশা দেখে এভাবেই চরম ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত আক্ষেপ প্রকাশ করছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটির প্রবেশমুখ— অর্থাৎ হাসপাতালের মোড় থেকে পশ্চিমে সরাইল মহিলা কলেজের সামনের অংশটি দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক ও বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। প্রতিদিন এই ভাঙাচোরা সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত হালকা ও ভারী যানবাহন। ফলে দিনদিন সড়কটির অবস্থা আরও মারাত্মক রূপ নিচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কে চলাচল করতে করতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সড়কটি সংস্কারের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগই নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়েই প্রতিদিন নিয়মিত যাতায়াত করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি), উপজেলা নির্বাহী প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সরাইল মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাসপাতালে আসা মুমূর্ষু রোগী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রতিদিন এই নরকযন্ত্রণা সহ্য করে চলাচল করছেন।ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, সরাইলের প্রধান সড়কের এই অবর্ণনীয় ও জরাজীর্ণ দশা দেখে মনে হয় সরাইলে যেন কোনো অভিভাবক নাই, কোনো নেতা বা এমপি নাই! একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী উপজেলা হওয়া সত্ত্বেও সরাইল আজ যেন এক চরম অবহেলিত জনপদে পরিণত হয়েছে।উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে গেলেও, সরাইল কেন এভাবে উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে অবহেলিত থাকবে— এমন প্রশ্ন এখন সর্বস্তরের মানুষের মুখে মুখে। জনস্বার্থে এবং দুর্ভোগ লাঘবে অবিলম্বে এই সড়কটি টেকসইভাবে সংস্কার করার জন্য স্থানীয় এমপি এবং সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সরাইলবাসী।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা