ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৪:৩৪ বিকাল

Link Copied!

ইসমাইল হোসেন সজিব
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সামির হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট) বিকেলে হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন এবং তাঁর ভাই ‘সোহাগ ডাকাত’-এর নেতৃত্বে রনি, ফাহাদসহ ৭-৮ জনের একটি দল সামির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় শাহাবুদ্দিনের আরেক ভাই ও হাটপুকুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সামিরকে উদ্ধারের জন্য এগিয়ে এলে হাটপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন (শাহিন মাস্টার) ও ছাত্রদল নেতা শরিফুর রহমান আপনও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

প্রথম দফার ঘটনার পর ভুক্তভোগীরা চাটখিল থানায় লিখিত অভিযোগ দিতে আসেন। এ সময় থানার পাশের মহাসড়কে ‘সোহাগ ডাকাত’-এর নেতৃত্বে চাটখিল পৌরসভা জামায়াত-শিবিরের এক নেতার ওপর দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এতে রবিউল, সুজন ও শাহীন নামে আরও তিনজন গুরুতর আহত হন।

পরপর হামলার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ও তাঁর ভাই সোহাগসহ আরও পাঁচজন আহত হন বলে জানা গেছে।

দুই দফার সংঘর্ষে আহত মোট ১১ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে হাটপুকুরিয়া এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চাটখিল থানার পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থেকে লিখিত পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা