ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক
  5. বিনোদন
  6. খেলাধুলা
  7. স্বাস্থ্য
  8. চাকরি
  9. ধর্ম ও নীতিকথা
  10. উদ্যোক্তা
  11. গণমাধ্যম
  12. সম্পাদকীয়

খাগড়াছড়িতে আঞ্চলিক দুই সংগঠনের গোলাগুলিতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৫, ৮:২০ সকাল

Link Copied!

 

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলাধীন পানছড়িতে গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দুর্গম দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেননি। ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাদ ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, ‘সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যান। এ সময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘সকালে দুটি আঞ্চলিক সংগঠন—প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেননি।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার