ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার-১৭

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ৬:০৪ বিকাল

Link Copied!

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)। শহিদুল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকার কানিপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। সোমবার দুপুরে দিকে খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রীজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে মবদুল ও সাবিনা নামের আরও দুইজন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, খামার আন্ধারীঝাড়ের আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা গ্রাম্য সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমি চাষ করে রোপা আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় শহিদুল ইসলাম ও তার স্বজনরা গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডায় ও সংঘর্ষের ঘটনা ঘটে।একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মারামারি ও হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশ ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধ আজকে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত হন। বিবাদমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা