ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

নগরকান্দায় ৮০ বছরের বৃদ্ধা মা ছাগলের ঘরে বন্ধি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১:৩২ বিকাল

Link Copied!

ডেক্স রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দায় সবজান খাতুন নামে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ছাগল পালনের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে তারই ছেলে আবুল কালামের বিরুদ্ধে।
বছরের পর বছর ছাগলের ঘরে বন্ধি করে রাখার কারনে অসহ্য হয়ে রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি ডাক-চিৎকার শুরু করলে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।
বৃদ্ধা সবজান খাতুন নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, কয়েক বছর ধরে সবজান খাতুনকে ছাগল রাখার ঘরে আটকিয়ে রেখেছে সন্তান আবুল কালাম ও তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময়ে সবজানকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন তারা। এমনকি ঠিকমতো খাবারও দিতেন না। বৃদ্ধা বয়সে তিনি ওই ঘরেই অবহেলা-অযত্নে দিন কাটাচ্ছিলেন। ওখান থেকে কখনো তাকে বের হতে দিতেন না।

তবে ছাগলের ঘরে থাকতে থাকতে অসহ্য হয়ে পড়েন সবজান। একপর্যায়ে রবিবার বিকেলে ডাক-চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখান থেকে বের করে আনেন। এমন অবস্থায় প্রশাসনকে বৃদ্ধা সবজানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন স্থানীয়রা।
বৃদ্ধা মাকে ছাগলের ঘরে অবরুদ্ধ রাখার বিষয় জানতে চাইলে ছেলে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব তাতে কার কি?

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই।

তবে এই রকম কোনো ঘটনা ঘটেছেকিনা ঘটনাস্থলে আমি নিজে গিয়ে দেখব এবং অসহায় বৃদ্ধাকে সহযোগীতার জন্য যা যা করা দরকার আমি তাই করব। সেই সঙ্গে তার পরিবার থেকে যদি এমন কিছু করা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা