ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবানে ভিটা‌মিন “এ ” প্লাস ক‌্যাম্পেইন উপল‌ক্ষে‌‌‌‌ সাংবা‌দিক‌দের ও‌রি‌য়েন্টেশন কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ৪:২৯ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

বান্দরবানে আগামী ১৫ মার্চ ০১ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। আজ ১৩ই মার্চ (বৃহস্পতিবার) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ স‌ম্মেলনের আ‌য়োজন করা হয়। বান্দরবান স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় সভাপতি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, বান্দরবান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার দিলীপ দেবনাথ সাংবাদিকদের জানান, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আওতায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬০ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩১৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানোর লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আ‌রো জানান ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফল করার জন্য ১৪১ জন স্বাস্থ্য সহকারী ৯০ জন সুপারভাইজার এবং ৮৩১ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মার্চ সকাল ৯ ঘটিকায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বান্দরবান পার্বত‍্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ‍্যাপক থানজামা লুসাই। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত থাকবেন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার