ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ৫:৫৩ সকাল

Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) এক্তারপুর গ্রামের খেলার মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমিরাত শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সজল, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাবুল আহামেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, মাধবপুর উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আবুল কালাম, মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক স্বপন মিয়া, স্বেচ্ছাসেবক দল ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আজিজ, সদস্য সচিব মো. সামসু উদ্দিন আহাম্মদ, যুবদলের সিনিয়র সদস্য আসিকুর রহমান, রমজান মিয়া এবং আব্দু রশিদ মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাতিয়াইন ইউপির মরহুম আব্দুল আওয়াল জিতু সরদারের ছেলে জিয়াউর রহমান (জিয়া), যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন করেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা