ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কবিরহাট উপজেলার ইতালি মার্কেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ৩:৩৫ বিকাল

Link Copied!

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার চৌরাস্তা ইতালি মার্কেটে পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় কবিরহাট-সোনাপুর সড়কের চৌরাস্তা ইতালি মার্কেট শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান। এছাড়াও ইফতার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্চাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে বড় ধরনের কোন ইফতার পার্টির আয়োজন না করে এভাবে ছোট পরিসরে গরিবদের মাঝে যেন এই রমজান মাসে ইফতার বিতরণ করা হয়। সেই নিরিক্ষে আজ আমরা চৌরাস্তা ইতালি মার্কেট শহীদ জিয়া স্মৃতি সংসদেও উদ্যোগে পথচারী, রিক্সাজীবী, শ্রমজীবী ও গরিব অসহায় মানুষদের মাঝে এই ইফতার বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্থানেও একই কার্যক্রম চলমান রয়েছে। আমরা বাকি রোজা গুলোতেও এভাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাব।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন