ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

প্রেমের বিয়ে নিয়ে দ্বন্দ্ব হামলার অভিযোগ অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ এপ্রিল ২০২৫, ৪:০২ বিকাল

Link Copied!

নাজমুল কবীর

মাদারীপুরের রাজৈরে বিয়ে নিয়ে দ্বন্দে হামলার অভিযোগ উঠেছে গৃহবধূর বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে। এঘটনায় শশুর বাড়ির এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ মোট চারজন আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থার ভ্রুন।
ভুক্তভোগী পরিবার জানায়, রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার চাকলাদারের ইতালি প্রবাসীর ছেলে শাকিলের সাথে পাশের গ্রাম চরমোস্তফাপুরের আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে প্রেমের বিয়ে হয়। এঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও একপর্যায়ে মেনে নিতে বাধ্য হয়। এদিকে প্রবাসী শাকিল বাড়িতে টাকা না পাঠিয়ে তার স্ত্রী আরিফার নামে টাকা পাঠালে বাধে বিপত্তি। কথা কাটাকাটি হলে আরিফা চলে যায় তার বাবার বাড়ি। এঘটনার জেরে শাকিলের বাসায় ঈদের দ্বিতীয়দিন মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় ৫০ /৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। এ হামলায় শাকিলের অন্তঃসত্ত্বা ভাবি ও তিন ভাই আহত হয়।
আহতরা হলো প্রবাসী শাকিলের তিন ভাই ইব্রাহিম চাকলাদার (৩২), রাকিব চাকলাদার (২৮) শামীম চাকলাদার (৩৫) ও তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া বেগম (২১)।
প্রবাসী শাকিলের ভাই আলিরাজ চাকলাদার জানায়, আমার তিন ভাই ও অন্তঃসত্ত্বা ভাবীসহ চারজন গুরুতর আহত হয়েছে, আমি এর ন্যায় বিচার চাই।
অন্তঃসত্ত্বা মারিয়া আক্তার জানায়, আমি দুই মাসের গর্ভবতী ওরা আমাকে মারধর করেছে ও মাথায় কুপিয়ে আঘাত করেছে।
এঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান মুঠোফোন জানান, ঘটনাটা শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা