ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে বুল্লা গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৩:৫৮ বিকাল

Link Copied!

শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বুল্লা গ্রামে উৎসবমুখর পরিবেশে যুবকদের আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুনুর রশীদ, আশরাফ, হারুনুর রশীদ, কাউছার আহমেদ, শাহ আলম, ফারুক, শানু, নজরুল, জয়নাল, সাদিল, কুদরত, হান্নান, শান্ত, এমরান, আল আমিন, শাহ জাহান, এবং জিয়াউল হক।

প্রতিযোগিতায় মোট ১২টি ঘোড়া ৪টি ক্যাটাগরিতে অংশ নেয়। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে, সেই সঙ্গে গ্রামের সাধারণ মানুষদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে থাকে। বিকেলে হাজারও মানুষের উপস্থিতিতে তা এক মিলনমেলায় পরিণত হয়।

সন্ধ্যায় ঘোড়া দৌড়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১ম পুরস্কার হিসেবে ছিল একটি ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, এবং ৩য় পুরস্কারও এলইডি টিভি। প্রথম স্থান অধিকারী সোনার ময়না, দ্বিতীয় স্থান অধিকারী বাংলার নবাব এবং তৃতীয় স্থান অধিকারী রায়হান টাংগাইল।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী জসীম মিয়া বলেন, “খেলা দেখার জন্য দুপুর থেকে এসে বসে আছি। খুব আনন্দ পেয়েছি। এতদিন শুধু বইয়ের মধ্যে পড়েছি এবং শুনেছি, আজ নিজ চোখে দেখে দারুণ মজা পেয়েছি।”

বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশীদ বলেন, “ঘোড়াদৌড়সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। একই সঙ্গে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, সাধারণ মানুষের বিনোদন দিতে এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন মোঃ ধলাই মিয়া সর্দার, ইউপি মেম্বার হেলাল মিয়া, মরতুজ আলী সর্দার, বিশিষ্ট মুরুব্বি ফুল মিয়া সর্দারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা