ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ৫:১০ বিকাল

Link Copied!

এস এম মিন্টু বান্দরবান

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে এবং পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, জুনুনির বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আতাউল্লাহ আম্মার জুনুনি। এ সময় তার সাথে আরও ৫ জন আসামিকে কারাগারে পাঠানো হয়।বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত থেকে জুনুনিকে কারাগারে নেওয়া হয়েছে। এদিকে, আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বলেন, ‘রোহিঙ্গারা আরকানের জমি পাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস যা করছেন, সেজন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া আদায় করতে হবে।’উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি ও ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা