ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৬:৪৮ বিকাল

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।

দিবসের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যরিষ্টার এম সরোয়ার হোসেন, বিজ্ঞাণ অনুষদের ডিন ড. আকতার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম সহ অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “এই বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের একটি আলোকবর্তিকা। আমরা চেষ্টা করছি গবেষণার পরিধি বাড়াতে ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে। আলোচনা শেষে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। দিনটি সবাইকে উজ্জীবিত করে আরও নতুন উদ্যমে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার