ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

রাজৈর উপজেলায় পটকা বাজি নিয়ে সংঘর্ষ, পুলিশসহ অন্তত ৫০ জন আহত, এলাকায় ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৪:৩১ বিকাল

Link Copied!

নাজমুল কবীর
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ঈদ উপলক্ষে পটকা বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ইতিপূর্বে ২৫ জন আহত হয়। এরপর আবার নতুন করে পূর্ব মারামারির জের ধরে রবিবার দিবাগত রাতে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে প্রায় ৫০ জন আহত হয়। গতকাল রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে রাজৈর বেপারী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় পটকা বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় পশ্চিম রাজৈর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং এরই জের ধরে গত ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারী পাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েদকে প্রধান করে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের লোকজন। একপর্যায়ে আজ শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গতকাল রবিবার রাতে ৭.০০ ঘটিকায় আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপর দিকে, মারামারি বন্ধ করার জন্য পশ্চিম রাজৈর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মজুমদার কান্দির সহযোগিতা চাওয়ার জন্য রাজৈর বাসস্ট্যান্ডে আসেন। তখন উভয় এলাকার মুরব্বিদের নিয়ে আলোচনা করছিলেন। ওদিকে, পুলিশ সংবাদ পায় যে, মারামারি করার জন্য লোকজন জড়িত হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ রাজৈর বাসস্ট্যান্ডে এসে মিটিং করা লোকদের মধ্যে থেকে হঠাৎ দুইজনকে ধরে ফেলে। তখন উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করলে দুই পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার