ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

আগুনে মুহূর্তেই শেষ নুরুন্নাহারের স্বপ্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১১:০৯ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাংগামাটি)

রাত সাড়ে ১১ টায় খবর আসে নুরুন্নাহারের বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ১ লাখ টাকা ব্যয়ে তৈরী করা নতুন ঘর এবং তিলতিল করে অর্জিত ২ লাখ টাকার ফার্নিচার সহ আসবাব পত্র মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

রবিবার (১৩ এপ্রিল ) রাতে লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের সোনাই ৪ নং ওয়ার্ডের দুই নম্বর ব্লক এলাকার হত দরিদ্র নুরুন্নাহারের বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রাতে শব্দ শুনতে পেলে তারা আগুনের লেলিহান দেখে ঘটনা স্থলে এসে দেখে বসত ঘরে আগুন। ঘরের কাছে যাওয়া অসম্ভব দরজা খোলা মনে হলো ঘরের মধ্য খানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত ঘরের মালিক নুরুন্নাহার বলেন,আমি আর আমার ছেলে আলতাফ মার্কেট একটি মাদ্রাসায় চাকরি করি তাই আমরা বাসায় থাকি কম।
গত পরশু দিন আমরা আলতাফ মার্কেট মাদ্রাসায় চলে গেলে একদিন পর রাত ১২ টায় শুনি আমার ঘরে আগুন লেগেছে আমি এসে দেখি আমার আর কিছুই অবশিষ্ট নেই।
আমি কষ্ট করে একটি ছেলে ও একটি মেয়েকে লেখা পড়া করাই পাশাপাশি মানুষের বাসায় কাজ করে অর্জিত টাকা দিয়ে কিছুদিন আগে এই ঘরটি নতুন করে তুলি এবং অনেক কষ্ট করে গরু ছাগল পালন করে তা বিক্রি করে ঘরের জন্য কিছু ফার্নিচার সহ আসবাব পত্র ক্রয় করি। তবে শেষ পর্যন্ত আগুন আমার জীবনের অর্জিত সহায়সম্বল সব কেড়ে নিলো।

তিনি আরও বলেন, আমার পক্ষে আর উঠে দাড়ানো সম্ভব না আল্লাহ আমাকে যা দিয়েছিলেন তা আবার কেড়ে নিলেন। আমি নিরুপায় আমার মত অসহায়দের কঠোর শ্রমের মাধ্যমে অর্জিত সহায়সম্বল আল্লাহ এভাবে কেড়ে নিবে এটা আমার ধারণার বাইরে।

এবিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, পরিবারটি আসলেই দরিদ্র তবে এই ঘরের আগুনের ঘটনাটিতে আমি বাকরুদ্ধ। তাই আমার দিক হতে সহযোগিতা থাকবে পাশাপাশি আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে এই মহিলা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হওয়া বিষয় গুলো পুষিয়ে আসতে পারে।

এবিষয়ে ৪ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রানি বেগম বলেন,ঘটনাটি শোনার পর আমি ঘটনা স্থলে এসে দেখি নুরুন্নাহারের আর কিছুই অবশিষ্ট নেই। আর এই পরিবারের পক্ষে নতুন করে ঘর উঠানো কিংবা সেসকল ফার্নিচার ও আসবাব পত্র সংগ্রহ করা অসম্ভব।
আমার ব্যক্তিগত সহোযোগিতা অব্যাহত থাকবে পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন