ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

খ্রীষ্টধর্মাবলম্বীদের “শুভ পুনরুত্থান ” উপলক্ষে সেনাবাহিনী সরঞ্জাম ও আর্থিক সহায়তা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ৭:৩৭ বিকাল

Link Copied!

বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা ।

প্রাকৃতিক রূপ ও বৈচিত্র এর এক অনন্য নৈসর্গ আমাদের এই বান্দরবান জেলা। বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতির এক বন্ধনে গড়ে উঠেছে এই জনপদ। জীবনযাত্রার মানোন্নয়ন এর পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য বরাবরের মতো কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। ধর্মীয় আচার অনুষ্ঠানেও বান্দরবান রিজিয়নের অবদান উল্লেখযোগ্য।

খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুড ফ্রাইডে। বম এবং ত্রিপুরা উপজাতির মধ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে ( ১৮ এপ্রিল ২০২৫) ধর্মীয় উৎসবকে আরো সৌন্দর্যমন্ডিত করার লক্ষে পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ, শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫), ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের-এর অধিনায়ক এর পক্ষ হতে বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বাসিরাম পাড়া, বাকলাই পাড়া এবং প্রাতাপাড়া পাড়ায় ধর্মীয় উৎসব উপলক্ষে পাড়াবাসীর জন্য মিষ্টান্ন, কেক, ধর্মীয় উপাসনালয়ের এর জন্য সাজ সরঞ্জামাদি এবং আর্থিক সহায়তা প্রদান করেন বাকলাই পাড়া সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

ধর্মীয় উৎসবের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পেয়ে বাসিরাম পাড়ার কারবারি জীবন ত্রিপুরা বলেন, ‘আমাদের ধর্মীয় বড় উৎসবে বাংলাদেশ সেনাবাহিনী যে পাশে রয়েছে এতে আমরা অনেক আনন্দিত। সেনাবাহিনীর সহযোগিতার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।’ বাকলাইপাড়ার স্কুল শিক্ষক জয় রাম বম বলেন, ‘ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা আমাদের উৎসবকে আরো বেশি আনন্দের করে তোলে। সেনাবাহিনীকে পাশে পেয়ে পাড়ার সকলে আমরা অনেক খুশি। ‘ প্রাতাপাড়ার কারবারি পার্কেল বম বলেন, ‘সেনাবাহিনী সহযোগিতায় আমরা পুনরায় পাড়ায় ফিরতে পেরেছি। পাড়ার উন্নয়নের পাশাপাশি আজকের এই দিনেও সেনাবাহিনীর অবদানে আমরা সকল পরিবার অনেক আনন্দিত।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তার কারণে আজ আমরা শান্তি পূর্ণভাবে জীবন যাপন করতে পারছি।’

গুড ফ্রাইডে উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক, ‘১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, ধর্মীয় উৎসব হলো একটি আনন্দের দিন। পাড়ার সকল গুরুত্বপূর্ণ দিনে সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। খ্রিস্টান সম্প্রদায়ের সকলের উৎসবমুখর পরিবেশে বিশেষ ধর্মীয় উৎসব উদযাপন করার লক্ষে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং আনন্দ-উল্লাসের উৎস হিসেবে কাজ করেছে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। ‘

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার